About us
দেশবাসী.কম ওয়েবসাইট সম্পর্কে জানান
দেশবাসী.কম একটি বাংলা অনলাইন প্লাটফর্ম, যার মূল উদ্দেশ্য হলো বেকারোর তরুণ প্রজন্ম দিকনির্দেশনা দিয়ে অনলাইনে নিজের দক্ষতা বৃদ্ধি এবং একটি ভালো ক্যারিয়ার গড়তে সহায়তা করে। এখানে অনলাইন আয়ের উপায়, ফ্রিল্যান্সিং, ব্লগিং, ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইড ও আত্মউন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে সহজ ও বাস্তব ভিত্তিক কন্টেন প্রকাশ করা হয়। দেশবাসী. কম শুধু তথ্য প্রদানের সীমাবদ্ধ নয় বরং এমন কার্যকর পরামর্শ দেয় যা অনুসরণ করে একজন শিক্ষার্থী বা বেকার ব্যক্তি ঘরে বসেই নিজের দক্ষতা থেকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে।
দেশবাসী.কমের প্রতিষ্ঠাতা জান্নাতুল মাওয়া লিয়া
আমি জান্নাতুল মাওয়া লিয়া। একজন উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার এবং ব্লগার, আমি বাংলাদেশের বগুড়া জেলার একজন বাসিন্দা। তবে আমি বর্তমানে রাজশাহী জেলায় অবস্থান করছি। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা চার বোন। বর্তমানে আমাদের ফ্যামিলিতে আমি, আমার ছোট বোন এবং আমার মা থাকি। আমার বড় দুই বোনের বিয়ে হয়েছে এবং তাদের দুটা করে দুটি সন্তান রয়েছ।।২০২১ সাল।। করোনা তে আমার বাবা মৃত্যুবরণ করেছে।
আমি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেছি এবং ছোটবেলা থেকেই সেখানে বড় হয়েছি। আমার স্কুল, কলেজ সবকিছু বগুড়া জেলাতেই সম্পূর্ণ করেছি ।তবে বর্তমানে আমি রাজশাহীর বরেন্দ্র ইউনিভার্সিটিতে অনার্স পড়াশোনা করছি। আমি ২০০১ সালে জন্ম এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছি ।আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক স্বপ্ন রয়েছে, যেমন আমি এখন একজন ভালো দক্ষ ফ্রিল্যান্সার হইতে চাই সেজন্য আমি প্রতিনিয়ত অনেক চেষ্টা করছি ।
আমি চাই ২০২৬ সালের ভিতরে আমি একজন ভালো ফ্রিল্যান্সার হইতে এবং ভালো টাকা ইনকাম করতে ।এজন্য আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। আর এই জন্য আমাকে রাজশাহীর অর্ডিনারি আইটি অনেক সাহায্য করছে। তবে পড়াশোনা এবং ফ্রিল্যান্সিং একসাথে আমার জন্য সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমি চেষ্টা করছি যেন আমি একজন ভালো দক্ষ ফ্রিল্যান্সার হতে পারি।
দেশবাসী.কমের ভবিষ্যৎ পরিকল্পনা
চলুন এবার আমাদের দেশবাসী.কমে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। আমি যেহেতু আগেই বলেছি দেশবাসী.কম হলো বাংলায় সবচেয়ে বিশ্বস্ত ব্লগিং কমিউনিটি সুতরাং আপনারা বুঝতে পারছেন মূলত ব্লগিং জগতের সকল কিছু নিয়ে কাজ করে থাকে। দেশবাসি.কম কে আমি শুধু ভবিষ্যতে একটি সাধারণ ব্লগার হিসেবে নয় বরং একটি পূর্ণাঙ্গ অনলাইন গাইড প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমার পরিকল্পনাগুলো হল এমন যে মানসম্মত কন্টেন্ট প্রকাশ করা যায় একজন শিক্ষার্থীর, চাকরি প্রার্থী বা বেকার তরুণ এর বাস্তব জীবনে সরাসরি কাজে লাগবে।
ভবিষ্যতে আমি দেশবাসী.কমে নিয়মিত আপডেট কন্টেন প্রকাশের পাশাপাশি শুধু তাত্ত্বিক আলোচনার নয় বরং বাস্তব অভিজ্ঞতা কেস স্টাডি এবং সফলতার গল্প তুলে ধরতে চাই। অনুপ্রাণিত হয় এবং আত্মবিশ্বাস পায়। আমি চাই এই প্লাটফর্মের মাধ্যমে একটি সক্রিয় কমিউনিটি তৈরি হোক। যেখানে সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে এবংএকে অপরকে সাহায্য করবে এবং একসাথে এগিয়ে যাবে।
দীর্ঘমেয়াদী আমার স্বপ্ন হল দেশবাসী.কম কে বাংলাদেশের তরুণদের জন্য একটি বিশ্বস্ত অনলাইন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। আমি চাই এটি এমন একটি জায়গা হোক যেখানে কেউ হত্যাশ হয়ে এলে নতুন আসার দিশা পাবে। সঠিক দিকনির্দেশনা ও ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে দেশবাসী. কম কে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে এটি শুধু একটি ওয়েবসাইট নয় বরং তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার একটি আন্দোলনে পরিণত হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url