মোবাইল ফোন দিয়ে কিভাবে আয় করব : এর পূর্ণ গাইড
বর্তমান যুগ হল ডিজিটাল যুগ, এই যুগে সবাই মোবাইল ফোন ও ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। কারো যদি মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ থাকে তাহলে সে আয় করতে পারে। এটি বিশেষ করে বেকার যুবক, গৃহিনী ও শিক্ষার্থীদের জন্য আয়ের একটি সুযোগ করে দিয়েছে।
এই পোস্টে আমরা জানবো কিএভাবে মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে আয় শুরু করা
যায়
পেজ সূচিপত্রঃ মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে আয় করবেন
- মোবাইল ফোন দিয়ে কনটেন্ট তৈরি করে আয়
- মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে আয়
- ইউটিউব চ্যানেল পরিচালনা করে আয়
- ফেসবুক পেজ থেকে ইনকাম
- টিক টক ও শর্ট ভিডিও করে ইনকাম
- অনলাইনে টিউশন ও কোচিং করে আয়
- অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আয়
- অনলাইনে ব্যবসা করে আয়
- মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করে আয়
- মোবাইল ফোন দিয়ে AI ব্যবহার করে আয়
- মোবাইল ফোন দিয়ে গেম খেলে আয়
- অ্যাফিলিয়েট মার্কেটিং
মোবাইল ফোন দিয়ে কনটেন্ট তৈরি করে আয় মোবাইল
বর্তমান যুগে স্মার্টফোন হাতে থাকলে ছবি, ভিডিও ও বিভিন্ন লেখালেখির কাজ করা
যায়। আর এই ছবি, ভিডিও, কনটেন্ট ফেসবুক পেজে কিংবা ইউটিউবে দিলে আয় করা যায়।
আর তার জন্য কোন অফিস বা দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় ।
আর এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রেগুলার ভালো মানের কনটেন্ট পাবলিশ
করা যেমন নিজের লাইফ স্টাইল, রান্নাবান্নার ভিডিও, ট্রাভেলিং ভিডিও ইত্যাদি
কন্টেন্ট তৈরি করা যায়। আর এগুলা যদি ভাল মানের হয় তাহলে ফোন
দিয়েই দীর্ঘমেয়াদ আয় করা সম্ভব।
মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে আয়
বর্তমানে সবাই মনে করে ফ্রিল্যান্সিং মানেই হয়তো কম্পিউটার, ল্যাপটপ কিন্তু
এটা পুরোপুরি সঠিক নয়। একটা স্মার্টফোন হাতে থাকলে ও ইন্টারনেট সংযোগ থাকলে
প্রায় সব কাজই মোবাইল ফোনের মাধ্যমে করা যায়।
মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মত কাজ
করা যায়। সোশ্যাল মিডিয়াতে জব খোঁজার অনেক প্ল্যাটফর্ম রয়েছে। যেমনঃ
ফাইবার, upwork ইত্যাদি অ্যাকাউন্ট খুলে কাজ খুঁজে পাওয়া যায়, আর এটা মোবাইল
ফোনের মাধ্যমেও খোলা যায়। ধৈর্য ও ইচ্ছা শক্তি থাকলে ছোট জিনিস দিয়েও অনেক
ভালো কাজ করা যায়।
ইউটিউব চ্যানেল পরিচালনা করে আয়
বর্তমানে youtube চ্যালেন আয় করার একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। এখন প্রায়
সবাই বিভিন্ন ভিডিও যেমনঃ শিক্ষামূলক ভিডিও, ইসলামিক ভিডিও , রান্নাবান্নার
ভিডিও ও বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে পাবলিশ করে।
ভিডিওগুলো যদি ভালো মানের হয় সেখান থেকে অনেক টাকা আয় করা যায়। এটা
বিশেষ করে যারা কর্মহীন, গৃহিণী মানুষ রয়েছে তাদের জন্য আয় করার একটা অন্যতম
জনপ্রিয় প্ল্যাটফর্ম। আর এই ভিডিওগুলো সবাই মোবাইল ফোন দিয়েই তৈরি করে।
ফেইসবুক পেজ থেকে ইনকাম
ফেইসবুক পেইজ একবার মনিটাইজেশন পেলে সেখান থেকে আয় করা যায়। বর্তমানে
আয় করার প্ল্যাটফর্ম গুলোর মধ্যে ফেসবুক পেজ অন্যতম। এক্ষেত্রে আপনার পেজের
ভিডিও যদি ভালো লেগে থাকে দর্শকদের সে ক্ষেত্রে তারা আপনাকে 'Stars'
গিফট করতে পারে, যেটা পরে ডলারের রূপান্তরিত হয়।
আরো পড়ুনঃ১
এছাড়া ছোট ছোট রিলস ভিডিও কিংবা ব্লগ ভিডিও বানিয়ে ও পেজ থেকে
আয় করা সম্ভব। এছাড়া ভিডিওর মাঝে যে বিজ্ঞাপন গুলো আসে সেখান থেকেও আয় করা
যায়। কোন কোম্পানির স্পন্সারশিপ কিংবা বিভিন্ন বড় বড় পার্লারের মেকআপ
ভিডিও করেও সেটা নিজের পেজে দিলেও সেখান থেকেও আয় আসে।
টিক টক ও শর্ট ভিডিও করে ইনকাম
সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় মাধ্যম হলো টিক টক। বর্তমান যুগের
tiktok account নেই এমন মানুষ পাওয়া যায় না, এখন মোবাইল ফোন দিয়ে tiktok
করছে প্রায় সবাই। আপনার ভিডিওর ভিউ ও এনগেজমেন্ট এর উপর ভিত্তি করে
tiktok সরাসরি টাকা দেয়।
ভিডিওতে বিভিন্ন পণ্যের রিভিউ দিলে এবং সরাসরি পন্যের লাইভ
ভিডিও করলে সেখান থেকে কমিশন পাওয়া যায়। এছাড়া অনেক শর্ট ভিডিও
করে সেগুলোর সাথে গান এড করে টিক টক কিংবা পেজে দিলে ভিউ হয় এবং সেখান
থেকেও আয় করা যায়।
অনলাইন টিউশন ও কোচিং করে আয়
বর্তমানে অনেকে অনলাইনে বিভিন্ন কোচিং ও প্রাইভেট দিচ্ছে ।এক্ষেত্রে একটা
নিজস্ব ওয়েবসাইট তৈরি করে সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতা, কোন কোন বিষয়ে
পড়াতে চান, পড়ানোর পদ্ধতি ইত্যাদি বিষয়ে তথ্য দিয়ে ওয়েবসাইট তৈরি করতে
পারেন।
এছাড়া ফেসবুক, ইউটিউ্ ইনস্টাগ্রামে নিজের পড়ানোর কিছু
ভিডিও আপলোড করে প্রচারণা করতে পারেন। বাইরের দেশে বসে থেকেও এখন নিজের
দেশে শিক্ষার্থীদের অনলাইনে পড়ানো যায়। এক্ষেত্রে বিকাশ বা নগদের মাধ্যমে
পেমেন্ট নিতে পার। অনলাইনে পড়ানোর জন্য বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্ম
রয়েছে যেমনঃUdemy,Tutor.com,Vipkid.
অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আয়
বর্তমান সময়ে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেও আয় করা যায়। আর এটা আপনি
মোবাইল ফোন দিয়ে করতে পারেন। ই-বুক এর মাধ্যমে রান্না, গল্প
,ফ্রিল্যান্সিং বা যে কোন বিষয়ের ওপর পিডিএফ বই বিক্রি করতে পারেন। এছাড়া
অনলাইন কোর্স যেমন ভিডিও টিউটোরিয়াল বা কোন স্কিল রিলেটেড
বিষয়ের উপর ভিডিও তৈরি করে সেগুলো বিক্রি করতে পারেন।
আরো পড়ুনঃ২
আর এগুলোর জন্য রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমনঃ Etsy যেখানে
আপনি বিভিন্ন টেম্পলেট বিক্রি করতে পারেন, এছাড়া Udemy যেটা শুধুমাত্র
ভিডিও কোর্স বিক্রির জন্য ব্যবহার করতে পারেন, এছাড়া রয়েছে Shutterstock
যেটা ছবি ও ভিডিও ফুটেজ বিক্রি করার জন্য। টাকা পেমেন্টের ক্ষেত্রে আপনে
বাংলাদেশের রকেট বা বিকাশ ব্যবহার করতে পারেন এবং আন্তর্জাতিকভাবে ব্যবহার
করতে পারেন Payoneer।
অনলাইন ব্যবসা করে আয়
প্রথমে প্রশ্ন আসে অনলাইনে কেন ব্যবসা করবেন? এর কারণ হলো এটি আপনাকে
সময়ের স্বাধীনতা দিবে, ঘরে বসে কাজ করার সুযোগ পাবেন, শুধুমাত্র একটি
স্মার্টফোন ও নিজের দক্ষতা থাকলে। বাইরে কোথাও দৌড়াদৌড়ি করতে হয়
না।
যেমন বলতে পারি জামা কাপড়ের ব্যবসা করে অনেক টাকা ইনকাম করা যায় এটা
লাইভ করে মেয়েদের অর্ণাম্যান্স, জুতা -হিল অনলাইনের মাধ্যমে কেনাবেচা
করেও টাকা আয় করা যায়। এছাড়া বাসায় খাবার তৈরি করে অনলাইনের মাধ্যমে
ডেলিভারি দিয়ে ব্যবসা করা যায়। আর এগুলো ঘরে বসে করা যায় বলে
সময় লাঘব হয়।
ফোন দিয়ে ফটোগ্রাফি করে আয়
বর্তমানে ফটোগ্রাফি একটি জনপ্রিয় পেশা। ভালো মানের ফটোগ্রাফার হলে মাসে
অনেক টাকা আয় করা যায়। আপনার তোলা ভালো মানের ছবি আন্তর্জাতিক স্টক সাইডে
আপলোড করে আজীবন রয়ালিটি আয় করতে পারেন। বিভিন্ন অ্যাপ রয়েছে যেখানে
আপনি ছবি আপলোড দিলে আপনার ছবি তাদের পছন্দ হলে সেই ছবি তারা কিনে নেয়,
এরকম একটি অ্যাপ হল Foap।
মোবাইল ফোন দিয়ে AI ব্যবহার করে আয়
মোবাইল ফোন ব্যবহার করে মোবাইল অ্যাপে AI দিয়ে ছবি ভিডিও ও কনটেন্ট
বিক্রি করে আয় করতে পারেন। লেখালেখির জন্য ChatGpt,Grok,AI Chat
নামে বিভিন্ন অ্যাপ রয়েছে, যেখানে আপনি লেখালেখি করে, এছাড়া ছবি ইডিটের
জন্য ফটোশপ, AI ছবির জন্য Photopea ,Ideogram রয়েছে যেগুলো আপনি ব্যবহার
করে ভালো মানের ছবি , ভিডিও এডিট করতে পারেন।
মোবাইল ফোন দিয়ে গেম খেলে আয়
মোবাইল ফোন দিয়ে গেম খেলে আয় করা সম্ভব। বিভিন্ন ভিডিও গেম এর ইউটিউব,
ফেসবুকের লাইভ স্ট্রিমিং হয় যেখান থেকে আয় করা যায়। দর্শকরা আপনাকে
Stars দিলে সেটা ডলারে পরিণত হয়ে আয় করতে পারেন।
PUBG,FREE FIRE বা MOBILE LEGENDS এর মত গেম গুলো এর জন্য এখন বড়
বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়। আর এই টুর্নামেন্ট গুলো জিতলে বড় অংকের
প্রাইস মানি পেতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট কথাটির সাথে আমরা সবাই পরিচিত নই। অ্যাফিলিয়েট মানে হল এটি এমন একটি অনলাইন ব্যবসা মডেল, যেখানে আপনি যদি কোন
কোম্পানি বা পণ্যের প্রচারণা করেন এক্ষেত্রে আপনার প্রচারণায় যদি
কেউ কোন পণ্য কিনে সে ক্ষেত্রে আপনি প্রফিট পাবেন।
আর এই প্রচার আপনি YouTube চ্যানেল Facebook Page, Blog পোস্ট কিংবা
ইমেইলের মাধ্যমে করতে পারেন। এক্ষেত্রে আপনি যে কোম্পানির হয়ে কাজ করবেন
তারা আপনাকে একটা লিংক দিবে এবং যারা পণ্য কিনতে আগ্রহী তারা এই লিংকে
ক্লিক করে পণ্য কিনবেন।
আরো পড়ুনঃ৩
শেষ কথাঃ মোবাইল ফোন দিয়ে আয় করা এখন কঠিন বিষয় নয়। আর আয় করার উপায়
গুলো ধাপে ধাপে বিস্তারিত ভাবে দেখানো হয়েছে।
আমার মতে, সঠিক পথ, সঠিক প্ল্যাটফর্ম ,দক্ষতা এবং ইচ্ছা শক্তি থাকলে আপনি
মোবাইল ফোন দিয়েও মাসে অনেক টাকা আয় করতে পারবেন।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url